চার লাখ কোটি টাকার বাজেট আসছে : অর্থমন্ত্রী

প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১৫, ২০১৬

Manual4 Ad Code

আগামী ২০১৭-১৮ অর্থবছরে বাজেটের আকার হতে পারে তিন লাখ ৯০ হাজার কোটি টাকা বলে মন্তব্য করেছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে এখনও এ বিষয়টি চূড়ান্ত হয়নি।

Manual4 Ad Code

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জাতীয় বাজেট সংক্রান্ত জাতীয় কো-অর্ডিনেশন কাউন্সিলের মিটিং শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Manual3 Ad Code

অর্থমন্ত্রী বলেন, ‘২০১৬-১৭ অর্থবছরের বাজেট বাস্তবায়ন অত্যন্ত সন্তোষজনক। রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছরের এই সময়ে ২২ শতাংশ বেশি রাজস্ব আহরিত হয়েছে।

Manual5 Ad Code

তবে কম্পট্রোলার অডিটর জেনারেল (সিএজি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর হিসাবের মধ্যে ১০ হাজার কোটি টাকার গরমিল আছে। সেটি সমাধানে একটি কমিটি গঠন করা হয়েছে।’

আবদুল মুহিত বলেন, ‘এবার সঞ্চয়পত্র বিক্রি বেশি হয়েছে। এ কারণে ব্যাংক থেকে আমাদের কোনো টাকা ধার করতে হয়নি। সেক্ষেত্রে সঞ্চয়পত্রের সুদ বেশি দিতে হচ্ছে। তবে সঞ্চয়পত্রের এ সুদের হার সমন্বয় করা হবে।’

রেমিটেন্স প্রবাহ কমেনি দাবি করে তিনি আরো বলেন, ‘রেমিটেন্স আসছে, তবে কিছু হুন্ডির মাধ্যমে আসায় তা হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এছাড়া, বিদেশে কর্মক্ষেত্রে শ্রমিকদের বেতনও কিছুটা কমেছে। তাই দেখা যাচ্ছে, রেমিটেন্স কম, তবে এটা তেমন কম না।’

Manual3 Ad Code

উল্লেখ্য, চলতি ২০১৬-১৭ অর্থবছরের জন্য তিন লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার জাতীয় বাজেট পাস করা হয়।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code