১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২০, ২০২০
কানাইঘাট উপজেলার ডোনা সীমান্তের উঁচু পাহাড়ে মিলল পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান হত্যার প্রধান আসামী বরখাস্তকৃত এসআই আকবরের ব্যবহৃত সব সরঞ্জাম।
এর মধ্যে ডোনা পাতিছড়া নামক স্থানের উঁচু পাহাড়ের চূড়া থেকে উদ্ধার করা ব্যাগের ভিতরে পাওয়া যায় দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট, ৩টি মোবাইলের সীম, বাংলাদেশী ২০ টাকার একটি নোট। এছাড়া বহিস্কৃত এসআই আকবর ও দুই নারীর বেশ কয়েকটি ছবিও পাওয়া যায়। এরপর পাহাড়ের প্রায় ১৫০ ফুট নীচ থেকে উদ্ধার পৃথক আরেকটি পলিথিনের ব্যাগে পাওয়া যায় একটি জিন্সের শার্ট, সুয়েটার, সেন্ডু গেঞ্জি ও দুইটি গামছা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে সীমান্তবর্তী লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির ডোনা পাতিছড়া নামক স্থানের ১৩৩৫নং সীমান্ত পীলারের কাছে অভিযান চালিয়ে আকবরের এসব মালামাল উদ্ধার করা হয়।
জানা যায়, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম এর নির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম ও জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ নাসের এবং রায়হান হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট পিবিআই ইন্সপেক্টর আওলাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। এ সময় ডোনা পাতিছড়া নামক স্থানের উঁচু পাহাড়ের চূড়া থেকে একটি কাপড়ের ব্যাগ উদ্ধার করে পুলিশ। ব্যাগের ভিতরে দুইটি এন্ড্রয়েড মোবাইল সেট, ৩টি মোবাইলের সীম, বাংলাদেশী ২০ টাকার একটি নোট, বহিস্কৃত এসআই আকবর ও দুই নারীর বেশ কয়েকটি ছবি পাওয়া যায়। এরপর পাহাড়ের প্রায় ১৫০ ফুট নীচ থেকে পৃথক আরেকটি পলিতিনের ব্যাগ উদ্ধার করা হয়। যার মধ্যে একটি জিন্সের শার্ট, সুয়েটার, সেন্ডু গেঞ্জি ও দুইটি গামছা পাওয়া যায়।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম জানান, সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএমের নির্দেশে তারা এ অভিযান চালিয়েছেন। উদ্ধারকৃত মালামাল বহিস্কৃত আকবরের ব্যবহৃত হতে পারে বলে তারা ধারণা করছেন। উদ্ধারকৃত জিনিসপত্র পিবিআই তদন্তকারী কর্মকর্তার নিকট বুঝিয়ে দেওয়া হবে। তারা পরীক্ষা-নিরীক্ষা আরো নিশ্চিত হবেন।
এদিকে আকবরের ব্যবহৃত মালামাল উদ্ধারের সময় সীমান্তবর্তী এলাকার কয়েক শতাধিক উৎসুক জনতা মুহুর্তেই দনা বাজারে জড়ো হন। এ সময় সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিনকে অভিনন্দন জানিয়ে স্থানীয় সংবাদকর্মীদের বলেন, এসব মালামাল উদ্ধারে জেলা পুলিশের পক্ষে কেবলই সম্ভব হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D