১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, নভেম্বর ১২, ২০১৬
সিলেট নগরীর সুবিদবাজারস্থ সিলভার স্টার মার্কেটের সামনে রাজিকুল ইসলাম রাজু (২২) নামের এক শ্রমিককে খুন করেছে দুর্বৃত্তরা। নিহত রাজু বিশ্বনাথ সুনাপুর গ্রামের মৃত তেরাব আলীর ছেলে।
আজ শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৫টায় এ ঘটনাটি ঘটে।
রাজু সিলেট নগরীর বনকলাপাড়া এলাকার ৪২/১৭নং বাসায় তার মামা আরশ আলীর সাথে ওই বাসায় বসবাস করে সিলেট নগরীতে রাজমিস্ত্রীর কাজ করে আসছে দীর্ঘদিন থেকে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- নগরীর সুবিদবাজারস্থ সিলভার স্টার মার্কেটের একটি ফার্মেসিতে ঔষধ নিয়ে আসার জন্য গতকাল শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয় রাজু। ফার্মেসির সামনে আসামাত্রই পেছন থেকে মোটরসাইকেলযোগে কয়েকজন যুবক রাজুর শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পর স্থানীয়রা রাজুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ তলার ৪নং ওয়ার্ডে ভর্তি করা হয়। সিলেট ওসমানী হাতপাতালের কর্তব্যরত চিকিৎসক ৫টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সূত্র জানায়- এ হত্যাকাণ্ডের সাথে সিলেট মহানগর ছাত্রলীগের দায়িত্বশীল পদে থাকা এক নেতার আশির্বাদপুষ্ট কর্মীরা এ ঘটনাটি ঘটিয়েছে। নিহত রাজুর সাথে কয়েকদিন থেকে ছাত্রলীগের একটি গ্রুপের সাথে বিরোধ চলছে বলে স্থানীয়রা জানান। তবে কাদের সাথে এ বিরোধ চলছিল তা তাদের জানা নেই।
Manual3 Ad Codeরাজুর বড় ভাই তাজুল ইসলাম জানান- “কে বা কারা রাজুকে হত্যা করেছে তা জানা নেই। সে দীর্ঘদিন থেকে বনকলাপাড়া এলাকায় মামার সাথে বসবাস করে সিলেটে রাজমিস্ত্রীর কাজ করে আসছে। ৪ ভাই ও ২ বোনের মধ্যে রাজু সবার ছোট।”
Manual5 Ad Codeসিলেট কোতোয়অলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহাম্মদ জানান- “কী কারণে এ হত্যাকা-টি ঘটেছে এ বিষয় তথ্য জানার জন্য কাজ করছে পুলিশ।”
Manual5 Ad Codeএক প্রশ্নের জবাবে তিনি বলেন- “এ হত্যাকাণ্ডের সাথে রাজনৈতিক কোন সংশ্লিষ্টতা আছে কি-না এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
Manual7 Ad Code

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D