১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, অক্টোবর ২১, ২০২০
মৌলভীবাজরের শ্রীমঙ্গলের ভূনবীর ও মির্জাপুর ইউনয়নের উপনির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। দুইটি ইউনিয়নের মধ্যে একটি হলো ভূনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী মো. আব্দুর রশিদ (নৌকা) ও মির্জাপুর ইউনিয়নের প্রার্থী মো. ছুফি মিয়া (ধানেরশীষ) বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।
২০ অক্টোবর মঙ্গলবার সকাল নয়টা থেকে দুই ইউনিয়নের ১৯টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল পাঁচটা পর্যন্ত। এরপর শুরু হয় ভোট গণনা। ভোট গণনার পর বেসরকারীভাবে বিজয়ী ঘোষণা করা হয় দুই দলের দুই প্রার্থীকে। দুই ইউনিয়নের দুটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ থাকার পরও প্রশাসনের কঠোর নজরদারীর কারনে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই অনুষ্ঠিত হয় এই উপনির্বাচন।
বিজয়ীরা হলেন- ভূনবীর ইউনিয়নের আওয়ামীলীগের প্রার্থী মো. আব্দুর রশিদ। তিনি ৬৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কাওছার আহমেদ (অটোরিক্সা) পান ৩১৫৪ ভোট।
আর অপর ১নং মির্জাপুর ইউনিয়নের ধানের শীষের প্রার্থী মো. ছুফি মিয়া ৬৯৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম আওয়ামী লীগের নৌকার প্রার্থী অপূর্ব চন্দ্র দেব পেয়েছেন ৬৪৬৬ ভোট।
জানা যায়, ভূনবীর ইউনিয়নের চেয়ারম্যান মো. চেরাগ আলী ও মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুফিয়ান চৌধুরী মৃত্যুবরণ করায় এই পদ শূন্য হয়। এতে ভূনবীর ইউনিয়নে চেয়ারম্যান পদে দুইজন ও মির্জাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ভূনবীর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২৫ হাজার ৬৪৮ জন। আর মির্জাপুর ইউনিয়নে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৫৪৯ জন।
বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাচন অফিসার তপন জ্যোতি অসীম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D