১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ণ, অক্টোবর ২০, ২০২০
পুলিশী নির্যাতনে নিহত রায়হান আহমদের (৩৪) পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার দুপুর বিমানযোগে সিলেট পৌঁছে রায়হানের বাসায় যান পররাষ্ট্রমন্ত্রী। তিনি রায়হানের মা সালমা বেগমের সাথে কথা বলেন। এ সময় তিনি রায়হানের ৩ মাস বয়সী শিশুকেও আদর করেন। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আকবরকে গ্রেফতারে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। তাকে শিগগিরই গ্রেফতার করা হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার বিশ্বাস আকবর বিদেশে পালিয়ে যায়নি। পালিয়ে গেলেও তাকে দেশে ফিরিয়ে আনা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D