|
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২০
সিলেটের সিনিয়র সাংবাদিক ও দৈনিক উত্তরপূর্বের প্রধান সম্পাদক আজিজ আহমদ সেলিমের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বাদ যোহর দরগাহ মসজিদে নামাজে জানাজাশেষে দরগাহ সংলগ্ন গোরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট চেম্বার সভাপতি এটিএম শোয়েবসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
রোববার রাত সাড়ে ৮টায় সিলেট সিএইমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান ( ইন্নালিল্লাহি…. রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন কন্যা সন্তানসহ অনেক গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সিলেট প্রেসক্লাবের দুই বারের সাধারণ সম্পাদক আজিজ আহমদ সেলিম বাংলাদেশ টেলিভিশনেরও সিলেট প্রতিনিধির দায়িত্ব পালন করেন। এছাড়া, নবগঠিত সিলেট উন্নয়ন পরিষদেরও সভাপতি ছিলেন তিনি। সিলেটের প্রাচীন সংবাদপত্র দৈনিক যুগভেরীও সম্পাদনা করেন তিনি। সাংবাদিকতার পাশপাশি সচেতন নাগনরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতির দায়িত্বেও ছিলেন আজিজ আহমদ সেলিম।
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হবার পর অবস্থার অবনতি ঘটলে সম্প্রতি তাকে জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ফুসফুস সমস্যাসহ শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে ভেন্টিলেশনে নেয়া হয়। রাখা হয় চিকিৎসকদের নিবিড় তত্বাবধানে। এরপর রবিবার রাত সাড়ে ৮টায় প্রাণ হারান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D