|
প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৬
সিলেটের প্রাণকেন্দ্র নাইওরপুলে মানসম্পন্ন ও মুখরোচক খাবারের এক নতুন ঠিকানা হিসেবে আত্মপ্রকাশ করল ‘উৎসব রেষ্টুরেন্ট’। ‘উন্নতমানের পরিবেশে মানসম্পন্ন খাবারের নিশ্চয়তা’— এই মূলমন্ত্র ও শ্লোগানকে সামনে রেখে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে রেস্টুরেন্টটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে।
নগরীর ব্যস্ততম ও পরিচিত এলাকা নাইওরপুলে অবস্থিত এই রেস্টুরেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রেষ্টুরেন্টের উদ্বোধন করেন দরগাহে হযরত শাহজালাল (রহ.) মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে এর আনুষ্ঠানিক সূচনা করেন।
মুনাজাতে প্রতিষ্ঠানটির সাফল্য, সমৃদ্ধি ও গ্রাহকসেবার মান যেন বজায় থাকে, সেই মঙ্গল কামনা করা হয়।
ভোজনরসিকদের রুচি ও চাহিদার কথা মাথায় রেখে উৎসব রেষ্টুরেন্টে রাখা হয়েছে আধুনিক ও সুসজ্জিত পরিবেশ। বাংলা খাবারের ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে এখানে থাকছে হরেক রকমের সুস্বাদু ও মুখরোচক বাংলা খাবারের সুব্যবস্থা। ঘরোয়া স্বাদ ও গুণগত মান নিশ্চিত করাই এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের মূল লক্ষ্য।
রেস্টুরেন্টের এই বর্ণাঢ্য উদ্বোধনী আয়োজনে সিলেটের রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক ভোজনরসিক শুভানুধ্যায়ী উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত অতিথিরা রেস্টুরেন্টের দৃষ্টিনন্দন পরিবেশ, চমৎকার বিন্যাস এবং পরিবেশনার ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে, উৎসব রেষ্টুরেন্ট নগরবাসীর প্রিয় খাদ্যতালিকায় শীর্ষ স্থান করে নেবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D