সিলেট বিভাগ ছাত্রদলের নিন্দা

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০১৬

Manual1 Ad Code

সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি হানুর ইসলাম ইমন ও জেলা ছাত্রদল নেতা আব্দুর রহমান সাইজুলের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট বিভাগীয় ছাত্রদল নেতৃবৃন্দ। অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানান তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে- ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি (সিলেট বিভাগীয়) মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব), কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক আহমদ চৌধুরী ফয়েজ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয়) জাকির হোসেন উজ্জল বলেন- বিএনপির কেন্দ্রীয় নেতার উপস্থিতিতে শহীদ জিয়া স্মরনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে বাসায় ফেরার পথে রবিবার সন্ধ্যা রাতে দর্শন দেউড়ি পয়েন্টে ছাত্রদল নেতা হানুর ইসলাম ইমন ও আব্দুর রহমান সাইজুলের উপর অতর্কিত হামলা চালায় নগরীর কতিপয় চিহ্নিত সন্ত্রাসী । এসময় সন্ত্রাসীদের উপুর্যপুরি চুরিকাঘাতে ছাত্রনেতা হানুর ইসলাম ইমন ও আব্দুর রহমান সাইজুল গুরুতর আহত হন। তাদেরকে জরুরী ভিত্তিতে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হানুর ইসলাম ইমনের অবস্থার অবনতি হওয়ায় তাকে জরুরী ভিত্তিতে ঢাকায় প্রেরন করা হয়েছে। শহীদ জিয়ার আদর্শের ছাত্রদলের নেতাকর্মীরা যখন ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন নিয়ে ব্যাস্ত, ঠিক তখনি দলের ভেতরে ঘাপটি মেরে থাকা আওয়ামী এজেন্ডা বাস্থবায়নকারী কতিপয় সন্ত্রাসী দলের অভ্যন্তরে বিশৃংখলার সৃষ্টি করতেই এমন ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে। এদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারা। একই সাথে ছাত্রনেতা ইমন ও সাইজুলের উপর হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্থি নিশ্চিত করার দাবী জানান তারা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code