২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২০
সিলেট জেলার আওতাধিন দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের নবগঠিত আহবায়ক কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের উপদেষ্টা, বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম। অভিনন্দন বার্তায় ব্যারিস্টার এম এ সালাম বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল হবে। তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রমকে বেগবান করতে শহীদ জিয়া সৈনিক নতুন নেতৃবৃন্দ আন্তরিকতার সাথে কাজ করবে। গণতন্ত্র পুনরুদ্ধারে বর্তমান কমিটি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার মোঃ মিজানুর রহমানকে আহবায়ক করে দক্ষিণ সুরমা, মেহেদী হাসান রফিকে আহবায়ক করে ফেঞ্চুগঞ্জ ও আবুল মিয়াকে আহবায়ক করে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি অনুমোদন করেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D