চলে গেলেন সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়া

প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৬

Manual5 Ad Code

না ফেরার দেশে চলে গেলেন চারদলীয় জোট সরকারের সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী ও লক্ষীপুরের রামগঞ্জ থেকে তিনবার নির্বাচিত সংসদ সদস্য জিয়াউল হক জিয়া।

তিনি শুক্রবার ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।

পারিবারিক সূত্রে জানা গেছে। দুই বছর আগে তার মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হন। কোলন ক্যান্সারে আক্রান্ত সাবেক এ প্রতিমন্ত্রী থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ প্রবীণ এ নেতা।

Manual3 Ad Code

তার বিশেষ আগ্রহে গত কোরবানির ঈদের আগে তাকে দেশে আনা হয়েছিল। তিনি গ্রামের বাড়িতে উপস্থিত থেকে কোরবানি দিতে চেয়েছিলেন। কিন্তু দেশে আসার পর হঠাৎ করেই তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। বাধ্য হয়ে কোরবানির আগেই তাকে বামরুনগ্রাদ হাসপাতালে ফিরিয়ে নেয়া হয়।

Manual5 Ad Code

উল্লেখ্য, ১৯৫৩ সালের ১১ই মার্চ লক্ষ্মীপুরের রামগঞ্জে জন্মগ্রহণকারী জিয়াউল হক ১৯৮৬ সালে বিএনপিতে যোগ দেন। বিএনপি’র প্রার্থী হিসেবে তিনি লক্ষ্মীপুর-১ আসন থেকে তিনবার এমপি নির্বাচিত হন।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual3 Ad Code