২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০
৭ সেপ্টেম্বর ২০২০, সোমবার : সিলেটের বালাগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ছাত্রদল নেতা সায়েম আহমদ সোহেলের পিতার মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালামের শোক।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সহিংসতায় নিহত বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সোহেলের পিতা মোঃ ফজলু মিয়া’র মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার এম এ সালাম গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ নির্বাচনের দিন সিলেট-৩ আসনের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজোর কেন্দ্রে বিএনপির এজেন্ট ছিলেন সায়েম আহমদ সোহেল। এসময় নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে সোহেল মারা যান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D