১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ২২, ২০২০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় স্বাস্থ্যবিধি না মানায় ইউএনও এবং এসিল্যান্ডের যৌথ অভিযানে বুধবার (২২ জুলাই) এক মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ হাজার ২ শত টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী বুধবার রাতে কুলাউড়া পৌরসভার কোরবানির পশুর হাটে মাস্ক না পরায় ২ জন ক্রেতাকে ২ হাজার টাকা ও গাজিপুর বাজারে ২ ব্যবসায়ীকে সন্ধ্যা ৭ টার পর দোকান খোলার রাখার অপরাধে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
অপরদিকে কুলাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈম দুপুরে উপজেলা শহরের বাদে-মনসুর এলাকায় এক মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করা এবং মেয়াদউত্তীর্ণ পণ্য সংরক্ষণের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তি পর্যায়ে ৫ টি মামলায় মোট ১২ হাজার ২ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া থানার পুলিশ ফোর্স সহায়তা করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D