১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২০
করোনাভাইরাসের কারণে সরকারি নির্দেশনা অনুযায়ী গত ১৮ মার্চ হতে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
তা স্বত্বেও গত বছর প্রতিষ্ঠিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ নিয়মিতভাবে প্রথম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে।
এজন্য শ্রেণিভিত্তিক হোয়াইটসঅ্যাপ গ্রুপে ডিজিটাল কনটেন্ট প্রেরণ, হোমওয়ার্ক দেয়া ও পর্যবেক্ষণ, পাঠের ভয়েস রেকর্ড ও ভিডিও আপলোড ছাড়াও নিয়মিত জুম অ্যাপ এর মাধ্যমে লাইভ ক্লাস পরিচালনা করা হচ্ছে। সরাসরি ক্লাসে অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে এবং সুদীর্ঘ ছুটির ফলে সৃষ্ট মানসিক অবসাদ হ্রাস পাচ্ছে। এছাড়া পিইসিই, জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে স্পেশাল গ্রুপভিত্তিক অনলাইন কার্যক্রম।
এছাড়া শ্রেণিভিত্তিক পাঠদানের সাথে সাথে সহপাঠ্যক্রমিক বিষয়াদি অনুশীলনের উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় অনলাইনে আন্ত:হাউস সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা মঙ্গলবার (২১ জুলাই) শুরু হয়েছে। ভাষা শহিদদের নামানুসারে প্রতিষ্ঠানের চারটি হাউস (সালাম হাউস, বরকত হাউস, রফিক হাউস ও জব্বার হাউস) এ শিক্ষার্থীরা বিভক্ত হয়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষের উদ্যোগ ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং নিবেদিতপ্রাণ শিক্ষকমন্ডলী সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি ও পরিচালনা করছেন। এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ অব্যাহত থাকবে এবং তা অনলাইন শিক্ষাকে আরও প্রাণবন্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।
প্রতিষ্ঠান সূত্রে আরও জানানো হয় যে, পবিত্র ঈদ-উল-আযহার অবকাশের পর উপস্থিত বক্তৃতা, চিত্রাঙ্কন, নান্দনিক হস্তাক্ষর, আবৃত্তি ও ছড়াপাঠসহ পর্যায়ক্রমে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হবে। একইসাথে সরকারি নির্দেশনা মোতাবেক শীঘ্রই একাদশ শ্রেণিতে নতুন শিক্ষার্থী ভর্তির সার্বিক প্রস্তুতিও গ্রহণ করা হয়েছে বলে সূত্রে জানা যায়। প্রতিষ্ঠানের চলমান সার্বিক কার্যক্রম ও ব্যবস্থাপনায় শিক্ষার্থী-অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলে কৃতজ্ঞতা ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D