|
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৬
সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়ে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক যুবক নিখোঁজ হন। প্রায় দেড় ঘণ্টা তল্লাশির পর স্থানীয় বাসিন্দারা তার মরদেহ উদ্ধার করেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার লামাগাঁও বাজার ঘাটে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মাজেদ পিকলু রাজশাহী জেলার মধ্যনওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
হাউসবোটে থাকা নিহতের সঙ্গীরা জানান, রাজশাহী থেকে ১০ বন্ধু মিলে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে বের হয়েছিলেন তারা। পথে খাবার ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য লামাগাঁও বাজার ঘাটে হাউসবোট থামানো হয়। দলের কয়েকজন তখন বাজারে যান, আর পিকলু হাউসবোট থেকে গোসলের জন্য পানিতে ঝাঁপ দেন। এরপর তিনি আর ভেসে ওঠেননি। বিষয়টি টের পেয়ে সঙ্গীরা ও ঘাটের স্থানীয় লোকজন একযোগে পানিতে খোঁজাখুঁজি শুরু করেন এবং দেড় ঘণ্টা চেষ্টার পর মরদেহের সন্ধান মেলে।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। নিহতের স্বজনরা যোগাযোগ করেছেন, তারা এলে আইনি প্রক্রিয়া শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D