১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
গোয়াইঘাটে পৃথক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় মদসহ ৪ মাদক বিক্রেতাসহ গ্রেফতারি পরোয়ানাভূক্ত অপর এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়াইনঘাট থানা পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ও সোমবার ভোররাতে এসব পৃথক অভিযানে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাও ইউনিয়নে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্র ৬ বোতল ফেনসিডিলসহ লামাপাড়া (নয়াবাড়ি) গ্রামের মৃত আকলাছ মিয়ার ছেলে মাদক বিক্রেতা কালা মিয়াকে আটক করে।
অপর এক অভিযানে থানার এস আই মাসুম এবং এসআই দেবজিৎ জাফলংয়ে বিশেষ অভিযান পরিচালনা করে নয়াবস্তি গ্রামের বেনু মিয়ার ছেলে মফিজ মিয়া ও মৃত আফাজ উদ্দিনের ছেলে ফরিদ মিয়াকে ৭ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদসহ আটক করে।
পৃথক আরেক অভিযানে গোয়াইনঘাট থানার এসআই আব্দুল মান্নান এবং এএসআই রুহুল আমিন অভিযান পরিচালনা করে জাফলং এর পাথরটিলা (মামার বাজার) এলাকার মৃত মনা মিয়া ওরফে লম্বা মনার ছেলে রাজন আহমদকে ২ বোতল ভারতীয় মদসহ আটক করে। ভারতীয় ফেনসিডিল ও মদসহ ৪ মাদক বিক্রেতা ও গ্রেফতারি পরোয়ানাভূক্ত ১ আসামী আটকের সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর দিক নির্দেশনায় সিলেট জেলাকে মাদকমুক্ত করতে কাজ করছে পুলিশ। এরই অংশ হিসেবে গোয়াইনঘাট উপজেলাকে মাদকমুক্ত করতে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলছে।। ধৃত আসামিদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D