১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২০
দেশে দেশে নিজের ভয়াল থাবা বসিয়েছে সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা প্রাণঘাতী করোনা ভাইরাস। নিত্যদিন এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। মনে হয় যেন দরজার বাইরেই উঁকি দিয়ে আছে এই মরণব্যাধির জীবাণু! সংকটপূর্ণ এই সময়ে তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা।
এ ক্ষেত্রে মহামারির এই সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এমনই একটি পানীয় করলার চা। জেনে নিন এই সময়ে করলার চা খাওয়ার উপকারিতা:
* ডায়াবেটিস হলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।
* এই হার্বাল চা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে।
* দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে।
* লিভার পরিষ্কার রাখে।
* ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে।
* ভিটামিন সি সমৃদ্ধ করলা চা সব ধরনের ইনফেকশনের হাত থেকে রক্ষা করে।
* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
করলার চা যেভাবে তৈরি করবেন
শুকনো করলার টুকরাকে পানিতে ভিজিয়ে রেখে এই তেতো চা তৈরি হয়। পরিমাণমতো পানি ফুটিয়ে নিন, তার মধ্যে শুকনো করলার টুকরো দিয়ে ১০ মিনিট মাঝারি আঁচে ফোটান যাতে করলার পুষ্টি পাওয়া যায়।
চাইলে সামান্য চা পাতাও দিতে পারেন এই হার্বাল চায়ে। মিষ্টির জন্য চিনির পরিবর্তে স্বাদমতো মধু নিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D