সিলেটের ওসমানীর ল্যাবে ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন শনাক্ত

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২০

সিলেটের ওসমানীর ল্যাবে ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় সিলেটের তিন জেলায় আরও ৬৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। শনিবার (১৮ জুলাই) এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁরা শনাক্ত হন। হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় নিশ্চিত করে সংবাদ মাধ্যমকে জানান, আজ হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় ৬৬ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। তিনি আরও জানান, নতুন শনাক্ত ৬৬ জনের মধ্যে সিলেটের ১৫, হবিগঞ্জের ২৩ ও মৌলভীবাজার জেলায় ২৮ জন রয়েছেন।


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট