১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০২০
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। নেত্রীর নির্দেশ অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাজ্য শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে ১৭ জুলাই শুক্রবার বিকেলে বালাগঞ্জে বৃক্ষরোপণ করেছে বালাগঞ্জে উপজেলা ও সরকারী কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বালাগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে বনজ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ জুয়েল আহমদ। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রুহেল আহমদ, রাজিব আহমদ রাজিন, সুভাষ পাল, এনামুল হক, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ আহমদ জয়, ছাত্রলীগ নেতা সুমন আহমদ, জাহিদ হোসেন জাহাদ, আহমেদ রনি, আহমেদ পিপলু, মোজ্জামেল হোসেন, জাকারিয়া আহমদ, আপরান শরিফ, হাসান আহমদ, সুমন মিয়া, ইমন, শাওন, রিপন, নাহিদ, রুপম প্রমূখ। পরে বালাগঞ্জ সদর এলাকার বিভিন্ন মসজিদ প্রাঙ্গনে গাছের চারা রোপণের জন্য ছাত্রলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব দেওয়া হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D