১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২০
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দলের প্রত্যেককে গাছ রোপণের নির্দেশ দিয়েছেন সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রীর নির্দেশে যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পক্ষে সিলেট ৩ আসনের বিভিন্ন উপজেলায় বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরন কার্যক্রম করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় গত কাল দুপুরে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে কলেজ প্রাঙ্গণে বনজ ঔষধি ও ফলজ গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ শাহ্।
এসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজান আহমদ শাহ্। উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি নাঈমুর রহমান নাঈম, সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ্, সাংগঠনিক সম্পাদক কামিল আহমদ, কলেজ ছাত্রলীগ নেতা ওমর ফারুক জেমস, আশফাক জাকারিয়া, জায়েদ আহমদ ও রেদওয়ান আহমদ শাহ্ প্রমুখ। বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন আওয়ামীলীগ নেতা কর্মীরা শুধু রাজনিতী করেননী দেশ জাতী, মাটি ও মানুষের কল্যাণে কাজ করেন। দরিদ্র মানুষের সার্থে কল্যানমুলক কাজের পাশাপাশি পরিবেশের ক্ষেত্রে ও তাদের বিশেষ অবদান রয়েছে। তারই ধারাবাহিকতায় যুক্তরাজ্য আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে বৃক্ষ রোপন ও বৃক্ষের চারা বিতরন করা অত্যান্ত প্রসংশনীয় উদ্দ্যোগ। বক্তারা তার মত পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D