১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৬ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০
সিলেটে শিশু অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর সদস্যরা। তাদের কাছ থেকে ভিকটিম শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-সিলেট নগরীর লালদীঘিরপাড়ে অবনিক ঘোষের পুত্র ঋষি (২০), নগরীর জল্লারপারের আনিসুর রহমানের পুত্র মোঃ আবুল আমিদ (১৯) এবং দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার কাবুল মিয়ার পুত্র সাব্বির ইসলাম (২০)।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত ১১টা ৩৫ মিনিটের দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির শাহপরাণ থানা এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে এসএমপি’র কোতয়ালী থানায় একটি অপহরন মামলা রুজু আছে। তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র্যাব।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D