১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০
বিশেষ প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমা। শহরে প্রবেশের মুখ এ স্থান। এ স্থানে বহিরাগতদের অপকর্মের কারণে অনেক আগেই বদনাম কুড়িয়ে আসছিলো। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল আর রেলওয়ে স্টেশনকে ঘিরে অপরাধীদের অভয়ারণ্য হয়ে উঠা দক্ষিণ সুরমা বরাবরই পত্রিকার শিরোনাম হয়ে থাকে।
রেলওয়ে স্টেশন এলাকায় মাদক আর অনৈতিক কর্মকান্ডের খবর অনেক পূরনো হলে সাম্প্রতিক সময়ে আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে ভারতীয় তীর খেলার আস্তানা। দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ফজল বদলী হতে না হতেই তীর বোর্ডের কর্ণধাররা বেপরোয়া হয়ে উঠেছে।
ক্বীণ ব্রীজের পাশ্ববর্তী চাঁদনী ঘাটের মাছের আড়ৎ সংলগ্ন স্থানে কথিত সুবেল নামীয় ব্যক্তির তীরের আস্তানার টর্চার সেলে অনেকেই নির্যাতিত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
চাঁদনী ঘাটের মতো বাবনা পয়েন্ট, কদমতলী বালুর মাঠসহ আশপাশ এলাকায় করোনাকালেও থেমে নেই তীর ও পতিতা ব্যবসা। স্থানীয় বাসিন্দারা অতিষ্ট হয়ে উঠেছেন এসব অবৈধ ব্যবসায়ীদের কারণে। পাড়া মহল্লার উঠতি বয়সি তরুণরা বিপদগামী হচ্ছে বলে জানান অনেকেই।
স্থানীয়দের দাবী অচিরেই যদি এসব আস্তানা উচ্ছেদ করা না হয়, তাহলে তা আরো ভয়ংকর রূপ ধারণসহ দক্ষিণ সুরমায় চুরি ছিনতাইসহ অপকর্ম বাড়তেই থাকবে। অপরদিকে গত ১৫ জুলাই বুধবার বিকেলে অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটির এক সভায় সুরমা নদীর দক্ষিণ পাড়স্থ সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ড এবং সংলগ্ন এলাকায় মাদক ব্যবসা, তীর জুয়া, ছিনতাই, পতিতাবৃত্তিসহ অব্যাহত অসামাজিক কার্যকলাপের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নেতৃবৃন্দরা সংগঠনের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম স্টিয়ারিং কমিটির প্রথম সভার প্রস্তাবে এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
প্রস্তাবে বলা হয়, দিন দিন এসব এলাকার চিহ্নিত বেশ কয়েকটি স্থানে অসামাজিক কার্যকলাপ চরম আকার ধারণ করেছে। প্রকাশ্যে দিবালোকে বা সন্ধ্যা রাতে এসব ঘটনা ঘটলেও এদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। স্বল্পতম সময়ের মধ্যে এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে সামাজিক শৃংখলা ভঙ্গের পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতিরও অবনতি ঘটতে পারে।
সভার অপর এক প্রস্তাবে স্টেশন রোডের বাবনা পয়েন্টে দুস্কৃতিকারীদের হামলায় সিলেট বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে ছুরিকাঘাতে নির্মমভাবে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারপূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
নাগরিক কমিটির সভাপতি মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিটি কাউন্সিলর মোঃ আজম খানের পরিচালনায় এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্টিয়ারিং কমিটির সদস্য আলহাজ্ব মোঃ আব্দুস ছত্তার, আলহাজ্ব মোঃ আব্দুল মতিন, সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, গোলাম হাদী ছয়ফুল, আবদুল মালেক তালুকদার, শেখ মোঃ লায়েক মিয়া, মোঃ নজরুল হোসেন প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D