১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২০
সিলেট বিভাগ জুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি (জিইবি) বিভাগের ল্যাবে শনাক্ত হওয়া ৪০ জনকে নিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা এখন ৬ হাজার ৩০ জন। শাবির জিইবি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাম্মাদুল হক জানান, আজ শাবির ল্যাবে ১৬০টি নমুনা গ্রহণ করে সবক’টি পরীক্ষা করা হয়। পরীক্ষায় সিলেটের ২৫ জন ও সুনামগঞ্জের ১৫ জনের মধ্যে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৩০ জনে। এর মধ্যে সিলেট জেলায় ৩২০০ জন, সুনামগঞ্জে ১২০৭ জন, মৌলভীবাজারে ৭০১ জন ও হবিগঞ্জ জেলায় ৯২২ জন রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D