১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২০
আতিকুর রহমান নগরী : মহামারী করোনাভাইরাসে নিমিষেই বদলে গেছে পৃথিবীজুড়ে সকল কিছু। ইতিহাস-ঐতিহ্যেও পড়েছে ভাটা। বিঘ্নতা ঘটেছে ধর্মীয় ও সামাজিক অনেক আচার-অনুষ্ঠানে।
ঠিক একইভাবে শাহজালাল মুজাররাদে ইয়েমনীর মাজার এর বাৎসরিক উরস অনুষ্ঠানেও করোনা সমাগম ঘটাতে দেয়নি ভক্ত-অনুরক্তদের।
‘শাহজালাল বাবা কি জয়, লালে লাল বাবা শাহ জালাল’ এসব শ্লোগান নেই। একেবারে সাদামাটা ও নিরবে শেষ হয়েছে হজরত শাহজালালের (র.) মাজারের উরস।
মহামারী করোনার কারণে উরসের ৭০০ বছরের ইতিহাসে ব্যতিক্রম ঘটল এবার। নিয়মানুয়ায়ী, ১১ জুলাই শনিবার শুরু হওয়া উরস আজ রোববার ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হওয়ার কথা ছিল।
লাখো লাখো ভক্ত-আশেকানের ঢল থাকার কথা ছিল মাজার ছাড়াও পুরো নগরীতে। অথচ এসবের কিছুই নেই এবারের সিলেট নগরীতে।
মাজারসংশ্লিষ্টরা জানান, অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারে প্রথম গিলাফ চড়ানো হয়।
মাজারের মোতাওয়াল্লি ফতেহ উল্লাহ আল আমান সরকুম গিলাফ চড়ানোতে নেতৃত্ব দেন। পরে দিনভর ভক্ত-আশেকানরাও মাজারে গিলাফ চড়ান।
তবে এ সময় অন্য বছরের মতো বিপুলসংখ্যক লোক একসঙ্গে মাজারে আসেননি। দেশের ভিআইপি ব্যক্তিদের পক্ষেও কাউকে গিলাফ নিয়ে আসতে দেখা যায়নি।
এবার উরসের আগেই মাজার কর্তৃপক্ষ ভক্ত ও আশেকানদের মাজারে ভিড় না করার অনুরোধ জানিয়েছিলেন। মাজার এলাকায় যাতে লোকজনদের ভিড় না থাকে সে বিষয়ে সজাগ ছিল পুলিশ প্রশাসনও।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D