১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ পূর্বাহ্ণ, জুলাই ১৩, ২০২০
১৩ জুলাই ২০২০, সোমবার : সিলেট পৌরসভার সাবেক চেয়ারম্যান ও বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আ ফ ম কামালের প্রথম মৃত্যুবার্ষিকী আজ (১৩ জুলাই) সোমবার। গত বছরের এই দিনে রাত দশটার দিকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
এদিকে, করোনা পরিস্থিতির কারণে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কোনো শোকসভা বা বড় আয়োজন করা হবে না বলে জানা গেছে। তবে স্ব স্ব অবস্থান থেকে ঘরোয়াভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হবে।
আ ফ ম কামাল কর্মজীবনে একজন প্রতিষ্ঠিত আইনজ্ঞ ও সামাজে সমাজসেবী হিসেবে পরিগণিত হয়েছিলেন। একজন সৎ, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান ব্যক্তি হিসেবে মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা কুড়িয়েছেন। ভাইবোনদের মধ্যে তিনি ছিলেন বড়। ভাইবোনেরা তাঁকে শ্রদ্ধাভরে দাদা বলে ডাকতেন। আপন তিন ভাই ও সৎ মায়ের দিকের তিন ভাই মিলে ছয় ভাই ও ছয় বোন ছিলেন তাঁরা। দ্বিতীয় ভাই আনোয়ার বেশ আগে মারা গেছেন। সৎ মা এখনো জীবিত। সৎ মাকে গভীর শ্রদ্ধার চোখে দেখতেন তিনি। সবাইকে নিয়ে ছিল তাঁদের একান্নবর্তী পরিবার। মৃত্যুকালে ভাইবোন, দুই ছেলে, দুই মেয়ে, স্ত্রী ও নাতি-নাতনী’সহ বিরাট পরিবার রেখে গেছেন তিনি। রেখে গেছেন অসংখ্য বন্ধু, সহকর্মী ও গুণগ্রাহী। তাঁর মৃত্যুতে সিলেটবাসী সত্যিই একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তিকে হারিয়েছে।
উল্লেখ্য, ১৯৮৩ ও ১৯৮৮ সালে টানা দুই মেয়াদে সিলেট পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত এডভোকেট আ ফ ম কামাল। ওই মেয়াদকালে তিনি দক্ষতার সঙ্গে সিলেটের মানুষের সেবা করেন। এরপর থেকে তিনি সিলেট ডায়াবেটিস হাসপাতাল’সহ বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট নগরীর উন্নয়নের একজন পরামর্শক ছিলেন তিনি।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D