১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ হবিগঞ্জে নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৯১ জন। এর মধ্যে মারা গেছেন ছয়জন। শুক্রবার (১০ জুলাই) বিকেলে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলিছুর রহমান উজ্জ্বল সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নতুন আক্রান্ত ২৯ জনের মধ্যে হবিগঞ্জ সদরের ১৪, মাধবপুরের ৭, চুনারুঘাটের ৩, নবীগঞ্জের ৩ ও বাহুবল উপজেলার দু’জন আছেন। এদের মধ্যে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D