১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সিলেটে কেবল বেড়েই চলছে। প্রতিদিন সিলেটে পাওয়া হচ্ছে এ ভাইরাসের রোগি। বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরো ২৬ জনের শরীরে শনাক্ত হয়েছে প্রাণঘাতি করোনা। এ নিয়ে সিলেট জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০ জনে।
আজ বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তন্মধ্যে ২৬ জনের শরীরে শনাক্ত হয়েছে করোনাভাইরাস। এর মধ্যে ১৯ জন সিলেট মহানগর ও সদর উপজেলার বাসিন্দা। করোনায় আক্রান্ত এই ১৯ জনের মধ্যে ২ জন চিকিৎসকও রয়েছেন।
এছাড়া আক্রান্তদের মধ্যে কানাইঘাটের ২ জন, জৈন্তাপুরের ১, ওসমানীনগরের ১, সুনামগঞ্জের দিরাই উপজেলার ১ ও মৌলভীবাজার সদরের ১ জন রয়েছেন।
বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেটের ২৯৬৭ জনের শরীরে শনাক্ত হয়েছিল করোনা। আর বিকেল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে সিলেটের ২০ জনের শরীরে পাওয়া যায় এ ভাইরাসের অস্তিত্ব। এছাড়া একই দিনে ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় সিলেটের আরো ২৩ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। সবমিলিয়ে সিলেট জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১০ জনে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D