১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
ছাতক রেলওয়ের নৈশপ্রহরী হত্যার ঘটনায় পুলিশ ৩ আসামীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার পুলিশ নুর আলী নামের সন্দেহভাজন একজনকে আটক করে। সে উপজেলার জয়নগর এলাকার রহমত আলীর পুত্র। আটককৃত নূর আলীর দেয়া তথ্যমতে এএসপি ছাতক সার্কেল বিল্লাল হোসেনের নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ও এসআই শামীম আকঞ্জী, এসআই দেবাশীষ, এসআই মহাদেব, এসআই দিলোয়ার হোসেনসহ পুলিশের একটি দল রাতে সিলেট নগরীর চাঁদনীঘাট এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের চুরি হওয়া বিপুলসংখ্যক মালামাল উদ্ধার করেন। আর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে চাঁদনীঘাট এলাকা থেকে মিল্লাদ হোসেন ও পরান মিয়া নামের দু’জনকে আটক করেন। আটককৃত ৩ আসামীকে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, আটককৃতরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। উল্লেখ্য, নৈশপ্রহরী ফখরুল আলম গত ২৯ জুন রাতে প্রতিদিনের মতো ছাতক রেলওয়ের বিআর গোডাউনের মূল গেইট তালা মেরে গোডাউনের ভেতরে ডিউটিতে ছিলো। ওই রাতে দুস্কৃতকারীরা গোডাউনের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নৈশ প্রহরী ফখরুল আলমকে নির্মমভাবে হত্যা করে মালামাল চুরি করে। নিহত ফখরুল আলম ভোলা জেলার তজমুদ্দিন উপজেলার শিবপুর গ্রামের আব্দুল খালেদ পাটোয়ারীর পুত্র। এ ঘটনায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নিহতের স্ত্রী নুরতাজ বেগম বাদী হয়ে ছাতক থানায় ৩০ জুন একটি মামলা (নং ২৩) দায়ের করেন। রেলওয়ে কর্তৃপক্ষ এ ব্যাপারে ছাতক থানায় একটি জিডিও করেছেন। ওই দিন নিহতের ঘটনার সংবাদ পেয়ে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), ছাতক সার্কেল এএসপি বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল ঘটনাস্থল পরিদর্শন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D