১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৮নং ভাদেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান মো. জিলাল উদ্দিনকে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মাদ ইফতেখার আহমদ চৌধুরী।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সাময়িকভাবে বরখাস্তকৃত চেয়ারম্যান জিলাল উদ্দিন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে বিদেশ গমন করেন এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন তা গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।
চেয়ারম্যান জিলাল উদ্দিনের কারণ দর্শানোর জবাব সন্তোষজনক না হওয়ায় সিলেটের জেলা প্রশাসক জনস্বার্থে চেয়ারম্যান পদ থেকে অপসারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগে সুপারিশ করেন।
এ প্রেক্ষিতে জনস্বার্থে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (জ) ধারায় স্বীয় অপরাধে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়।
প্রজ্ঞাপনে জনস্বার্থে অবিলম্বে ৮নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণার জন্য গেজেট বিজ্ঞপ্তি জারি করতে গোলাপগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানকে নির্দেশনা দেওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D