১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০
সিলেটের জৈন্তাপুরে ইয়াবাসহ দুই পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বুধবার (৮ জুলাই) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল জৈন্তাপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে- গোয়াইনঘাটের পান্তমায় গ্রামের মৃত আরব আলীর ছেলে জামিল হোসেন (২৩) ও উত্তর প্রতাপপুর গ্রামের মো. জাহাঙ্গীর আলমের ছেলে শাহিন আলম (২২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৯৫০ পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করেছে র্যাব। এরপর জৈন্তাপুর থানায় তাদের হস্তান্তর করা হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D