১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
সিলেটের গোলাপগঞ্জে ১০জন ভিক্ষুকের মধ্যে ১০০টি হাঁস বিতরণ করা হয়েছে৷ সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাঁস বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান।
তিনি বলেন, গোলাপগঞ্জ উপজেলাকে ভিক্ষুক মুক্ত করতে নানা উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। তারই ধারাবাহিকতায় আজ ১০ জন ভিক্ষুককে ১০ টি করে হাঁস বিতরণ করা হয়েছে। যাদের হাঁস দেওয়া হয়েছে তাঁরা আমাদের প্রতিশ্রুতি দিয়েছে তারা আর ভিক্ষা করবেনা। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর পূর্বেও একজন ভিক্ষুককে ২৩ হাজার টাকা মূল্যের একটি গরু ও আরও দুজনকে ১০ হাজার টাকা মূল্যের দুটি ছাগল এবং ২৯ জন ভিক্ষুককে ১২০০ টাকা করে নগদ ও সবজির বীজ বিতরণ করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D