১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৫ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম এর পক্ষে বিএনপি, যুবদল ও ছাত্রদলের উদ্যোগে তাঁর গ্রামের বাড়ি দক্ষিণ সুরমার রায়বান কেন্দ্রীয় জামে মসজিদে ৫ জুলাই রোববার বাদ আসর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মরহুম এম এ হক এর রূহের মাগফেরাত কামনা এবং চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, সিলেট জেলা বারের সভাপতি, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট এ.টি.এম ফয়েজ ও তার সহধর্মিনী সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র কাউন্সিল রোকসানা বেগম শাহনাজ এর আশু রোগমুক্তি এবং দেশের সকল করোনা ভাইরাসে আক্রান্ত রোগী’সহ দেশের মহামারী থেকে নাজাতের জন্য মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন রায়বান কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা রাকিব হাসান। রায়বান নয়া জামে মসজিদের ইমাম হাফিজ রাসেল আহমদ, হাফিজ মেরাজুল হক।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা প্রাক্তন শিক্ষক ও প্রাক্তন এফএও কর্মকর্তা আলহাজ্ব হাবিবুর রহমান,ঢাকা পল্টন থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নাজমুল হুসেন রাসেল, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরল ইসলাম রাসেল, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জুবায়ের আহমদ লিলু যুবদল নেতা কাওছার আহমদ নামর, ছাত্রদল নেতা আবিদ নুর, জুবের আহমদ, আব্দুল লতিফ তাহমিদ, বিএনপির আঞ্চলিক নেতৃবৃন্দদের মধ্যে আজাদ মিয়া, আফরুজ আলী, তজমুল আলী, মাসুক মিয়া, ফারুক মিয়া, হারুন মিয়া, নেছারুল হক, মজাহিদ আলী, মস্তাব মিয়া, মনির মিয়া প্রমুখ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D