১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় আহত ‘রবির’ সেলসম্যান সফিউল আলম (২৫) নামে এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার ভাটেরা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সফিউল জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আরব আলীর ছেলে।
জানা যায়, সফিউল আলম মোবাইল ফোন কোম্পানি ‘রবির’ সেলসম্যান হিসেবে কাজ করতেন। অফিসের কাজে তিনি মোটরসাইকেল চালিয়ে ভাটেরায় যাচ্ছিলেন। বিকেল ৪ টার দিকে পিকআপ গাড়ির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মুসলিম এইড হাসপাতালে নিয়ে যায়।
পরবর্তীতে তার অবস্থা আশংকাজনক হওয়ায় মুসলিম এইড হাসপাতালের চিকিৎসক সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
রবিবার (৫ জুলাই) সিলেটে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর লাশ গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হবে বলে পারিবারিকসূত্রে জানা গেছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D