১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০
৫ জুলাই ২০২০, রোববার : শুভেচ্ছা-২৮, আম্বরখানা দর্শন দেউড়ীর বাসিন্দা সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির চাচা, বিশিষ্ট লেখক, মুক্তিযুদ্ধের সংগঠক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ, সিলেট-এর আজীবন সদস্য ও সিলেটের জনপ্রিয় লাঠি খেলোয়াড়, আতোয়ার খান ( ঝাড়ু মিয়া ) রোববার ভোর ৫ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৫ মেয়ে’সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। আজ বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে দর্শন দেউড়ীর শাহ শেখ ফরিদ (র.) মাজার সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
জানাজায় সকলকে উপস্থিত থাকার জন্য মরহুমের পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর শোক : সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির চাচা বিশিষ্ট কলামিস্ট দৈনিক সিলেটের ডাক পত্রিকার নিয়মিত লেখক, মুসলিম সাহিত্য সংসদের
পৃষ্টপোষক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ এর গভর্নিং বডির সদস্য ও সিলেটের ঐতিহ্যবাহী লাঠি খেলোয়াড়, আতোয়ার খান ঝাড়ু (৭৫) আজ ভোর ৫ ঘটিকার সময় নিজ বাসায় ৩০ শুভেচ্ছা, পশ্চিম আম্বরখানা, দর্শন দেউড়ীতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি….রাজিউন)।
মৃত্যুকালে তিনি ৫ মেয়ে ও ১ ছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ বাদ জোহর দরগাহে হযরত শাহজালাল (রাহ:) মাজার প্রাঙ্গনে জানাজা অনুষ্ঠিত হবে। তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
এক শোক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D