১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২০
ভূগর্ভস্থ বিদ্যুৎ লাইনের পূর্ণাঙ্গ সঞ্চালন শুরু আগে রাস্তার দুপাশের তারের জঞ্জাল ও বিদ্যুতের খুঁটি অপসারণের কাজ চলছে।
শরিবার দুপুরে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার সড়কের উভয় পাশের বিদ্যুতের খুঁটি ও ইন্টারনেট সার্ভিসেস লাইন অপসারণের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তাগন এবং বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
পরিদর্শনকালে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী ভূগর্ভস্থ বিদ্যুতের আপদকালীন অভারহেড লাইন নির্মান কাজের অগ্রগতির খোঁজ নেন এবং দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ সঞ্চালন শুরু করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন।
সিসিক মেয়র বলেন, চৌহাট্টা থেকে কোর্ট পয়েন্ট পর্যন্ত রাস্তায় দৃষ্টিনন্দন সড়ক বিভাজক নির্মান করা হবে। ফলে সড়ক প্রসস্থকরণের পাশাপাশি দু’পাশের স্থাপনাগুলো তারের জঞ্জাল মুক্ত হবে। বাড়বে এ এলাকার সৌন্দর্য্য। এর মধ্যদিয়ে সিলেটকে স্মার্ট সিটি নির্মানের কাজটিও আরেক ধাপ এগিয়ে যাবে বলে মনে করেন তিনি।
গত শনিবার থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন (আইএসপিএস) সিলেটের প্রতিনিধিদের সাথে বিদ্যুৎ বিভাগের সহায়তায় সিলেট সিটি করপোরেশন এ কাজ শুরু করে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D