১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুলাই ২, ২০২০
দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯২৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৯ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৪ হাজার ১৯ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ১ হাজার ৯২৬ জনের মৃত্যু হয়েছে।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৬৬ হাজার ৪৪২ জন।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৫ লাখ ৩৮ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লাখ ১২ হাজার ৬৮৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬০ লাখ ৪০ হাজার ৩৩৮ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯২৬ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D