১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
করোনার কাছে হার মানা সিলেট করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও নিয়ন্ত্রণ টিমের সদস্য, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ মঈন উদ্দিনের নামে ‘শহীদ ডাক্তার মো. মঈন উদ্দিন ট্রাস্ট’ গঠন করা হয়েছে।
ট্রাস্টের উদ্দেশ্য- সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণমূলক সকল সামাজিক উন্নয়নমূলক কাজ করা এবং এটি হবে স্বেচ্ছাসেবী ও অলাভজনক একটি প্রতিষ্ঠান।
মঙ্গলবার (৩০ জুলাই) ইঞ্জিনিয়ার জামিল আহমদ চৌধুরী রিজভীর সভাপতিত্বে নগরীর হাউজিং এস্টেটে এক সাধারণ সভায় অনুষ্টিত হয়। সভায় ডা. মঈনের স্ত্রী ডা. চৌধুরী রিফাত জাহানকে প্রধান পৃষ্ঠপোষক ও ইঞ্জিনিয়ার জামিল আহমদ চৌধুরী রিজভীকে আহবায়ক এবং মো. খসরুজ্জামানকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, ডা. জহির আহমেদ (সার্জারী বিশেষজ্ঞ), ডা. নুরুল হুদা নাঈম (নাক, কান গলা বিশেষজ্ঞ), ডা. তানবীর মোহিত (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. আহমদ নাসিম হাসান লাভলু (সার্জারী বিশেষজ্ঞ), ডা. ফরিদ আহমদ (যুক্তরাজ্য প্রবাসী), মো. মজিবুর রহমান (যুক্তরাষ্ট্র প্রবাসী), ডা. এনাম হক শোভন (যুক্তরাজ্য প্রবাসী), মো. ফজল মিয়া, মাওলানা মো. আইয়ুবুল হক, কামরুল ইসলাম, এহতেশামুল হক মাছুম ও আবুল খয়ের আব্দুল্লাহ।
উল্লেখ্য, দায়িত্ব পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ই এপ্রিল ডা. মঈন মারা যান। তিনি সিলেটের প্রথম করোনায় আক্রান্ত রোগী। ডা: মঈন ছিলেন সিলেটের একজন মেধাবী চিকিৎসক। তিনি মেডিসিনের পাশাপাশি কার্ডিলজিরও চিকিৎসক ছিলেন। এফসিপিএস-এর পাশাপাশি তিনি কার্ডিওলজিতে এমডি করেন। এ কারণে রোগীদের কাছে তিনি ছিলেন খুবই জনপ্রিয়। তাঁর সহজ, সরল ও সাবলীল ব্যবহার রোগীদের মুগ্ধ করতো।
তার গ্রামের বাড়ি ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলার নাদামপুর গ্রামে। গ্রামের স্কুল থেকে পাঠশালা পাশের পর তিনি ধারণ নতুন বাজার উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং এমসি কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ভর্তি হন ঢাকা মেডিকেলে। সেখান থেকে কৃতিত্বের সাথে এমবিবিএস পাসের পর তিনি এফসিপিএস ও এমডি কোর্স সম্পন্ন করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস(বিসিএস) প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তিনি স্বাস্থ্য ক্যাডারে যোগ দেন। স্বাস্থ্য ক্যাডারে মাঠ পর্যায়ে বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর কিছুদিন পূর্বে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ কলেজের অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D