১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জুলাই ২, ২০২০
সাহেদ আহমদ : সিলেট বিএনপির অভিভাবক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা ও মহানগর বিএনপি সাবেক সভাপতি প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব এম এ হক করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আলহাজ্ব এম এ হকের সুস্থতা কামনা করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর উপদেষ্টা ব্যারিষ্টার এম এ সালাম। বিবৃতিতে ব্যারিষ্টার এম এ সালাম বলেন, রাজনীতির সুবাদে আলহাজ্ব এম এ হক এর সাথে দীর্ঘ তিন দশক ধরে সুসম্পর্ক রয়েছে। তিনি একজন দক্ষ ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তাঁর আশু রোগমুক্তি কামনায় সিলেট তথা দেশের সর্বস্তরের জনগণকে দোয়া করার জন্য তিনি অনুরোধ জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D