১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩০ পূর্বাহ্ণ, জুন ১৮, ২০২০
দেশে দেশে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে সময়ের সঙ্গে মহামারিতে রূপ নেওয়া প্রাণঘাতী করোনা ভাইরাস। নিত্যদিন এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এ দিকে, সঠিক কোনো প্রতিষেধক না থাকায় এই ভাইরাস থেকে বাঁচতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত পুষ্টিগুণ সমৃদ্ধ সবুজ শাকসবজি খাওয়া উচিত। এ ক্ষেত্রে শজনে গ্রীষ্মকালীন একটি সবজি। শজনের কচিপাতা, ফুল ও শজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী ও বিভিন্ন রোগ প্রতিরোধ করে। জেনে নিন শজনের উপকারিতা-
* রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শজনে ফুল ও ডাঁটা অত্যন্ত উপকারী। তাই প্রতিদিন ভাতের সঙ্গে খেতে পারেন শজনের তরকারি।
* শজনে দিয়ে অনেক ধরনের তরকারি রান্না করা যায়। শজনে ডাঁটা দিয়ে রান্না করা তরকারি শুধু স্বাদেই ভরপুর না, এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ।
* গরমের সময় অনেকে পেটের সমস্যায় ভোগেন। পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম ও পেটে ব্যথা হলে শজনের তরকারি খেলে উপকার পাওয়া যায়। শজনের তরকারি হজমে সহায়তা করে ও পেটের সমস্যা নিরসনে সহায়তা করে।
* শজনে ডাঁটা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে ও যাদের কোলেস্টোরেলের সমস্যা আছে, তাদের জন্য এটি খুব উপকারী। শজনে ডাঁটা কোলেস্টোরেল কমাতে সহায়তা করে।
* দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা, প্রাথমিক অবস্থায় টিউমারের প্রতিষেধক, বাঁতের ব্যথা ও হেঁচকি, আঘাত লেগে ফুলে যাওয়া ছাড়া শজনে রসনাতৃপ্তি মেটানোর পাশাপাশি দেবে পুষ্টি ও রাখবে সুস্থ।
তাই করোনার মাঝে সুস্থ থাকতে পুষ্টিগুণে ভরা শজনে রাখুন আপনার দৈনন্দিন খাবারের তালিকায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D