১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুন ১৪, ২০২০
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের তাণ্ডবে যেন ভেঙেচুরে যাচ্ছে পুরো পৃথিবী। নিত্যদিন এই মরণব্যাধির বিষাক্ত ছোবলে দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। একই সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্তের প্রধান লক্ষণ, জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি। তবে ঋতু পরিবর্তনের এই সময় অ্যালার্জি ছাড়াও বিভিন্ন কারণে অনেকের হাঁচি ও কাশির সমস্যা দেখা দিতে পারে। তাই এই সময় হাঁচি-কাশি হলেই করোনা হয়েছে এমন মনে করবেন না।
প্রচণ্ড গরম ও মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে অ্যালার্জির সমস্যা হতেই পারে, যা থেকে হতে পারে হাঁচি-কাশি। জেনে নিন এ ক্ষেত্রে কী করবেন-
* এই সময় ধুলাবালি, ঘরের ঝুল, ধোঁয়া থেকে দূরে থাকুন। ঘরবাড়ি ধুলা জীবাণুমুক্ত রাখার চেষ্টা করুন।
* ঘরে কার্পেট ও কম্বল রাখবেন না এবং বিছানার বালিশ, তোশক, ম্যাট্রসে তুলার পরিবর্তে স্পঞ্জ ব্যবহার করলে ভালো হয়।
* বাইরে গেলে মাস্ক ব্যবহার করুন। এ ছাড়া হাঁচি ও কাশি দেয়ার সময় টিস্যু রাখুন।
* চিকিৎসকরা বলছেন ধূমপায়ীদের করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এ সময় ধূমপান বর্জন করুন।
* যেসব খাবারে অ্যালার্জি হতে পারে তা খাবেন না। এ ছাড়া ফ্রিজের ঠাণ্ডা খাবার স্বাভাবিক তাপমাত্রায় এলে তারপর খান।
* অতিরিক্ত পরিশ্রম ও মানসিক চাপের কারণেও শ্বাসকষ্ট হতে পারে।
* কাশির জন্য হালকা গরম পানিতে মধু মিশিয়ে পান করুন। এ ছাড়া আদা চা খেতে পারেন।
* নিয়মিত নিঃশ্বাসের ব্যায়াম করলে উপকার পাবেন।
* ঘরে যথেষ্ট আলো-বাতাস ঢুকলে ঘর জীবাণুমুক্ত থাকে। এ জন্য দরজা-জানালা খুলে রাখুন।
* শ্বাসকষ্ট, কাশি ও জ্বর থাকলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D