আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে : দিলোয়ার হোসেন

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, মে ২০, ২০২০

আমার বিরুদ্ধে একটি মহল অপপ্রচার চালাচ্ছে : দিলোয়ার হোসেন

সিলেটের কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে গত ১৭ ও ১৮ মে চেঙ্গেরখাল নদীতে অবৈধভাবে বালু উত্তোলন আতঙ্কে এলাকাবাসী শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের একাধিক বারের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন। সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানান।
প্রতিবাদলিপিতে তিনি বলেন, সংবাদের একটি অংশে উল্লেখ করা হয়েছে খাদিম নগর ইউনিয়ন পরিষদের কাছ থেকে ইজারা নিয়ে চেঙ্গেরখাল নদীতে চলমান নৌকা থেকে দৈনিক হাজার হাজার টাকা আদায় করা হচ্ছে।

এটি সম্পূর্ণ মিথ্যা ভানোয়াট ও ভিত্তিহীন একটি তথ্য। মোঃ দিলোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, কে বা কাহারা চেঙ্গেরখাল নদীতে চলমান নৌকা থেকে টাকা উত্তোলন করছে, এদের সাথে তাঁর কোন সম্পৃক্ততা নেই। এমনকি কাউকে এ সংক্রান্ত ইজারাও দেয়া হয়নি।

মোঃ দিলোয়ার হোসেন দাবি করেন, কে বা কারা গনমাধ্যম কর্মীদের ভুলতথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশনে উৎসাহিত করছে। প্রকৃতপক্ষে তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র নানাভাবে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। চেঙ্গেরখাল নদীতে চাঁদা উত্তোলনের সাথে খাদিম নগর ইউনিয়ন পরিষদকে জড়ানো সেই ষড়যন্ত্রেরই অংশ।

তিনি বলেন, একটি চক্র ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়। সেই আশা তাদের কোনদিন পূরণ হবে না। কারণ খাদিমনগর ইউনিয়নের সম্মানিত জনগণ আমার সাথে আছে। আমাকে জড়িয়ে যে বিভ্রান্তিকর ভূয়া তথ্য প্রকাশ করা হয়েছে তা যে উদ্যেশ্য প্রনোদিত ও ষড়যন্ত্রকারীদের মদদে পরিবেশন করা হয়েছে তা একেবারেই পরিস্কার। কারনে আমার বিরুদ্ধে অভিযোগ আনা হলেও আমার কোন বক্তব্য নেয়া হয়নি। আমি এর প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই।

প্রতিবাদ লিপিতে মোঃ দিলোয়ার হোসেন খাদিম নগর ইউনিয়ন পরিষদ সংক্রান্ত যেকোনো সংবাদ পরিবেশনের তার সাথে যোগাযোগ করার জন্য সংবাদকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন। সঠিক সংবাদ পরিবেশনে তথ্য উপাত্ত দিয়ে সার্বিক সহযোগিতার ও আশ্বাস দেন তিনি।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট