১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২০
ছোট্ট আণুবীক্ষণিক জীব নোভেল করোনা ভাইরাসে তাণ্ডবে ভেঙেচুরে যাচ্ছে পুরো পৃথিবী। সংকটপূর্ণ এই সময়ে প্রতিষেধক আবিষ্কার না হওয়া পর্যন্ত এই মরণব্যাধির সঙ্গে লড়তে আমাদের প্রধান হাতিয়ার মাস্ক,স্যানিটাইজার, সামাজিক দূরত্ব এসব। এ জন্য করোনা ভাইরাসের সংক্রমণ রোধে হাত ধোয়ার পাশাপাশি নাক-মুখ ঢাকা মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
মাস্ক ব্যবহারের পর অবশ্যই পরিষ্কার করতে হবে। অপরিষ্কার মাস্ক পরলে আক্রান্ত হতে পারেন করোনাসহ বিভিন্ন রোগে।
এ ক্ষেত্রে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) পরিবর্তিত নির্দেশিকায় মাস্ক পরার নির্দেশ দিয়েছে। আর ব্যবহার করা মাস্ক জীবাণুমুক্ত করতে পরামর্শ দিয়েছে।
গেঞ্জির কাপড়ের মাস্ক ব্যবহার সবচেয়ে ভালো। যেভাবে মাস্ক জীবাণুমুক্ত করবেন-
* ঘরে ফিরে দড়ি, ফিতে বা রাবার ব্যান্ডের অংশ ধরে মাস্ক খুলতে হবে। সরাসরি মাস্কে হাত দেওয়া যাবে না। সাবান-পানিতে ভিজিয়ে ধুয়ে নিন। রোদে শুকাতে দিন, তাতে মাস্ক জীবাণুমুক্ত হবে।
* গরম পানি ও লবণ দিয়ে মাস্ক ফুটিয়ে নিতে পারেন। এরপর রোদে শুকাতে দিন। শুকিয়ে যাওয়ার পর ইস্ত্রি করুন।
* ভেজা মাস্ক পরবেন না। এতে সংক্রামিত হওয়ার ঝুঁকি বাড়ে।
* আর যদি ধুয়ে পরিষ্কার না করতে চান তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করুন। এই মাস্ক একবার ব্যবহারের পর ফেলে দিতে হয়।
* একই সঙ্গে বাইরে গেলে দুটি মাস্ক ব্যাগে রাখুন। মুখে বাঁধা মাস্ক কোনো কারণে নষ্ট হলে বা ভিজে গেলে অন্যটি ব্যবহার করুন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D