১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, মে ৭, ২০২০
শুধু ঘরের সৌন্দর্যের জন্য ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নয়। এর সঙ্গে জড়িত থাকে নিজের ও পরিবারের সকলের শারীরিক সুস্থতাও। ঘর ও ঘরের অনুষঙ্গ যতটা পরিষ্কার রাখা সম্ভব হবে, রোগজীবাণু থেকে দূরে থাকা যাবে। পরিষ্কারের ক্ষেত্রে শুধুমাত্র চকচকে ভাবের দিকে খেয়াল রাখা এ কারণেই যথেষ্ট নয়। সঙ্গে জীবাণু ধ্বংসের বিষয়েও খেয়াল রাখতে হবে। এ ক্ষেত্রে হাতের কাছে ও ঘরে থাকা সহজলভ্য কিছু জিনিসেই জরুরি এই কাজটি সেরে নেওয়া সম্ভব। জেনে নিন-
রাবিং অ্যালকোহল
রাবিং অ্যালকোহল মূলত সার্জিক্যাল স্পিরিট বা স্পিরিট নামে পরিচিত। যে কোনো ফার্মেসিতেই সহজলভ্য এই জিনিস। একইসাথে ঘরের বিভিন্ন স্থান পরিষ্কার ও জীবাণু ধ্বংস করতে চাইলে ব্যবহার করতে হবে এই স্পিরিট বা রাবিং অ্যালকোহল ও হোয়াইট ভিনেগারের মিশ্রণ। দরজা, জানালা, বিভিন্ন জিনিসের হাতল, ক্যাবিনেটসহ যে সকল স্থানে সহজেই হাত যায় সেখানে ব্যবহারের জন্য এই মিশ্রণটি প্রয়োজন হবে। মিশ্রণটি তৈরির জন্য এক কাপ রাবিং অ্যালকোহল, এক কাপ পানি ও এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার একসাথে মিশিয়ে নিতে হবে।
ওভেন পরিষ্কারে বেকিং সোডা
লকডাউনে ঘরে থাকার এ সময়ে বিভিন্ন খাবার তৈরিতে ওভেনের ব্যবহার হয় তুলনামূলক বেশি। ফলে দ্রুত তৈলাক্ত ও নোংরাও হয়ে যায় এবং এতে করে ওভেনে জীবাণুর বিস্তার বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এবকটি স্প্রে বোতলের ১ থেকে ৪ অংশ বেকিং সোডা ও বোতলের অর্ধেক অংশ পানি নিয়ে ঝাঁকিয়ে মিশ্রণটি ওভেনের ভেতরের পুরো অংশে কয়েকবার স্প্রে করতে হবে এবং আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। আধা ঘণ্টা পর ব্রাশ কিংবা স্পঞ্জের সাহায্যে মুছে নিতে হবে।
জানালার কাঁচ পরিষ্কারে লেবুর খোসা
প্রতিদিন যে লেবুগুলো খাওয়া হয় তার খোসা ফেলে না দিয়ে সংরক্ষণ করতে হবে। কারণ ফেলনা এই জিনিসটা থেকে তৈরি করা যাবে চমৎকার জীবাণুনাশক ক্লিনার। ৩ থেকে ৪ টি লেবুর খোসা ও দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার একটি বড় পাত্রে নিয়ে পাত্রটি পানিতে ভর্তি করে ৩ থেকে ৪ দিনের জন্য রেখে দিতে হবে। এরপর এই পানি দিয়ে জানালার কাঁচ কিংবা আয়না পরিষ্কার করতে হবে। এতে কাঁচ তুলনামূলক চকচকে হবে এবং জীবাণু দূর হবে।
কিচেন সিংকের জন্য বেকিং সোডা
রান্নাঘরের সবচেয়ে বিরক্তিকর বিষয়টা হল কিচেন সিংকে পানি আটকে যাওয়া বা সিংক ক্লগ হয়ে যাওয়া। এর ফলে সিংকে জীবাণুও বিস্তার পায় বেশি। এই সমস্যা থেকে উত্তরণের জন্য আধা কাপ ভিনেগার ও ৩ থেকে ৪ কাপ শুকনো বেকিং সোডা সিংকে ঢেলে অন্ততপক্ষে ৩০ মিনিটের জন্য অপেক্ষা করতে হবে।
এই দুইটি উপাদান একসাথে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে ড্রেইনের ময়লাকে সরিয়ে ফেলবে। এতে করে সিংকে পানি জমে থাকবে না।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D