১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৮ পূর্বাহ্ণ, মে ৫, ২০২০
বিশ্বব্যাপী দাপিয়ে বেড়াচ্ছে সময়ের সঙ্গে মহামারি হয়ে গর্জে ওঠা নোভেল করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের বিষাক্ত ছোবলে নিত্যদিন হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এরই মধ্যে মরণব্যাধিটি থাবা বসিয়েছে বাংলাদেশেও। ইতোমধ্যেই এই ভাইরাসের ভয়াল থাবায় দেশে প্রাণ খুইয়েছেন ১৮২ জন। আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে হাজারের ঘর।
সংকটপূর্ণ এই সময়ে পরিবারের প্রিয়জন, অফিসের সহকর্মী কিংবা পাশের ফ্লাটের প্রতিবেশী করোনায় আক্রান্ত আতঙ্কিত না হয়ে যা করতে হবে:
* বিশেষজ্ঞরা বলেন, যিনি আক্রান্ত হয়েছেন যদি তার সঙ্গে নিয়মিত সামনাসামনি কথা হয় বা হাত মিলিয়ে থাকেন তাহলে নিয়ম মেনে বাড়িতে থাকুন ১৪ দিন।
* বাড়ির অন্যদের ঘরে থাকার জন্য অনুরোধ করুন।
* জরুরি প্রয়োজন হলে স্থানীয় প্রশাসনের সাহায্য চাইতে পারেন।
* বাড়ির দরজা ও লিফটের বাটনগুলো নিয়ম করে জীবাণুমুক্ত করুন।
* তীব্র শ্বসকষ্ট বা জ্বর না হলে বা করোনার অন্য কোনো উপসর্গ না দেখা দিলে টেস্ট করানোর প্রয়োজন নাই।
* তবে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধোয়া জরুরি।
* চোখে, নাকে মুখে হাত না দেওয়া।
* মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।
* অপ্রয়োজনে বাইরে না যাওয়া, আর গেলেও মাস্ক ব্যবহার করতে হবে।
* আক্রান্তের পরিবার যদি সাহায্য চান, তাদের সাহায্য করুন।
* কোনো কিছু দিতে হলে তাদের দরজার বাইরে রেখে আসুন।
* এই সময়টায় নিজে কারও বাড়িতে যাবেন না, আর বাইরে থেকে কাউকে আসতেও বলবেন না।
* নিজের বা পরিবারের কেউ অসুস্থ হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।
* মনে রাখবেন, ঠান্ডা মাথায় যে কোনো পরিস্থিতির মোকাবিলা করাই বুদ্ধিমানের কাজ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D