পর্যটন এলাকা’সহ জনবহুল স্থান এড়িয়ে চলার আহবান সিলেট প্রশাসনের

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

পর্যটন এলাকা’সহ জনবহুল স্থান এড়িয়ে চলার আহবান সিলেট প্রশাসনের

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধে সিলেটের পর্যটন এলাকাসহ জনবহুল স্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন। একই সাথে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটন স্পটগুলোতে গমনে নিরুৎসাহিতও করা হচ্ছে।

বুধবার সন্ধ্যায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবুল কালাম এ তথ্য জানিয়ে বলেন, ‘পর্যটন এলাকাগুলো গমনের ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে। ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট উপজেলার নির্বাহী কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।’

সিলেটের পর্যটন এলাকাগুলোর সবক’টিই জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলায়। এসব উপজেলার পর্যটন কেন্দ্রগুলোতে কয়েকদিন ধরে পর্যটকদের আগমন কম।

আজ ভোলাগঞ্জের সাদাপাথর, বিছানাকান্দি, জাফলং, লালাখাল, রাতারগুল, লোভাছড়াসহ সবকটি পর্যটন কেন্দ্রই ছিল জনশুন্য-এমনটি জানিয়েছেন আমাদের উপজেলার প্রতিনিধিরা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট