সিলেটে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে রক্তাশ্রয়ী’র শিক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৫৮ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০২০

সিলেটে বঙ্গবন্ধু’র জন্মশতবার্ষিকীতে রক্তাশ্রয়ী’র শিক্ষাসামগ্রী বিতরণ

১৮ মার্চ ২০২০, বুধবার : একটি শিশু অশিক্ষিত হওয়ার অর্থ, একটা শিশুকে হারিয়ে ফেলা” এমন উদ্দেশ্যকে সামনে রেখে ১৭ মার্চ মুজিব শতবর্ষ ও জাতীয় শিশুদিবস উপলক্ষ্যে সিলেটের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন “রক্তাশ্রয়ী-Blood Donating & Health Care” কর্তৃক আয়োজিত হয়েছে “সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম।

এতে সিলেটের লাক্কাতুরস্থ “ঊষা” নামক সাপ্তাহিক স্কুলের ৭০জন শিশুদের মাঝে ইউনিফর্ম ও শিক্ষাসামগ্রী বিতরণের পাশাপাশি আয়োজিত হয় চিত্রাংকন প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ ও মুজিব বিষয়ে কুইজ প্রতিযোগিতা এবং গান পরিবেশনা। সকাল ১১ ঘটিকায় ৭০জন শিশুদের নিয়ে রক্তাশ্রয়ী‘র সদস্যরা একই সুরে জাতীয় সংগীত পরিবেশন করে শুরু হয় অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তাশ্রয়ী’র প্রধান উপদেষ্টা ও “কম্পাস(একাডেমিক ও এডমিশন কেয়ার)”-এর পরিচালক মোঃ মহিউদ্দিন ও “ইউকে বাংলা ট্যুরিজম” এর পরিচালক মাহবুব আলম লস্কর। এতে আরো উপস্থিত ছিলেন রক্তাশ্রয়ী’র সদস্য ইমন, পিংকি, পলাশ, মুনসাদ, রাফি, জিসান, পল্লব, এমি, রনি, দিপা, তাসনিম, সাহির, নাদির, ইউসুফ, মিজান, মৃণাল, সুরঞ্জিত, সাদিক,আফজল প্রমুখ।

কার্যক্রমের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল “করোনা-ভাইরাস” সম্পর্কে শিশুদের মধ্যে সচেতনতা সৃষ্টি ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে আলোচনা। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান অতিথি’বৃন্দ ও কয়েকজন সদস্য। শিশুদের মধ্যে পুরষ্কার ও নাস্তা বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে উক্ত কার্যক্রমের। উল্লেখ্য, বিগত তিন বছর ধরে রক্তাশ্রয়ী রক্তদান কর্মসূচীর পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ করে আসছে। রক্তাশ্রয়ী‘র ভবিষ্যত কার্যক্রমের জন্য রইলো শুভ কামনা।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট