২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
ফেঞ্চুগঞ্জের খিলপাড়া গ্রামে ১২ বছরের এক শিশুকে পূর্বশত্রুতার জের ধরে শারীরিক ভাবে নির্মম নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের শিকার শিশু তামিম আহমদ খিলপাড়ার মো. সালিক মিয়ার ছেলে।
জানা যয়ি, শনিবার (১৫ অক্টোবর) বিকেলে তামিম তার নিজ উঠোনে এলাকার অন্য শিশুদের সাথে চিৎকার চেচামেচি করে খেলছিলো। এসময় ট্রাভেলস ব্যবসায়ী ফয়েজ আহমদ আনা মিয়া পূর্বশত্রুতার জের ধরে তামিমকে বেধরক মার শুরু করে। এতে শিশু তামিম গুরুতর আহত হয়।
পরে তাকে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। এরআগে ২০১৫ সালের রমজান মাসে ফয়েজ সালিক মিয়াকে চোখে গুরুতর আঘাত করে আহত করে।
এ ঘটনায় শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D