১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৬
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নামে ভুয়া আইডি খুলে নানা ধরণের বিভ্রান্তিকর সংবাদ অপপ্রচার ও ক্লাবের সাধারণ সম্পাদকের নামে বক্তব্য পোস্ট করায় ক্লাবের পক্ষ থেকে ওসমানীনগর থানায় সাধারণ ডায়রি (নং-৬৯২) করা হয়েছে।
Manual1 Ad Codeশুক্রবার (১৪ অক্টোবর) রাতে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের পক্ষে ক্লাবের সাধারণ সম্পাদক বাদি হয়ে সকল সদস্যদের সাথে নিয়ে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীর নিকট সাধারণ ডায়রি দায়ের করেন।
Manual3 Ad Codeফেইসবুকে ওসমানীনগর প্রেসক্লাবের নামে ইংরেজীতে “Osmaninagar Upazila Press Club” নামে ক্লাবের একটি মাত্র পেইজ আছে। যা দীর্ঘ দিন থেকে ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান, সংবাদ সম্মেলন সহ ক্লাব সংক্রান্ত বিষয় গুলো পেইজে পোস্ট করা হয়।
Manual3 Ad Codeওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নামে ফেইসবুকে একটি মাত্র পেইজ ছাড়া আর কোন আইডি বা পেইজ নেই এ সংক্রান্ত একটি নোটিশ বিগত ২০১৫ সালের ২৮ আগস্ট ক্লাবের নিজস্ব পেইজে আপলোড করা হয়েছে যা বর্তমানে পেইজের ওয়ালে আছে।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সাধারণ ডায়রির দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন- তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D