এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী

প্রকাশিত: ১০:৪৮ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৬

এসএসসি পরীক্ষার প্রথম দিনে সিলেটে অনুপস্থিত ৬৭৪ পরীক্ষার্থী

সিলেটে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। প্রথম দিনে মোট ৭০ হাজার ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ হাজার ৪১০ জন পরীক্ষায় অংশ নিয়েছেন। অনুপস্থিত ছিলেন ৬৭৪ জন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) বিভাগের চার জেলায় ২২৫টি কেন্দ্রে একযোগে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৭০ হাজার ৮৪ জন। এরমধ্যে ৬৯ হাজার ৪১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, সিলেট জেলায় ৯৪টি কেন্দ্রে ২৮ হাজার ৩২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২৪১ জন অনুপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলায় ৪৫টি কেন্দ্রে ১৪ হাজার ২৯৭ জনের মধ্যে ১৭০ জন পরীক্ষার্থী অংশ নেননি।

এদিকে মৌলভীবাজার জেলায় ৩৭টি কেন্দ্রে ১৫ হাজার ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১১৮ জন এবং হবিগঞ্জ জেলায় ৪৯টি কেন্দ্রে ১২ হাজার ৩৯৫ জনের মধ্যে ১৪৫ জন অনুপস্থিত ছিলেন।

সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক বিলকিস ইয়াছমীন বলেন, ‘পরীক্ষার প্রথম দিনে বিভাগের ২২৫টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্রে পরীক্ষার্থী বহিষ্কার কিংবা অপ্রতীকর কোনো ঘটনা ঘটেনি।’


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট