১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৬
জামালপুর : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে ৯ম শ্রেণির ছাত্রী কিশোরী রুপা।
Manual5 Ad Codeবৃহস্পতিবার রাতে উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপাদহ পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
Manual2 Ad Codeস্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার ভাটারা ইউনিয়নের ধোপদহ পশ্চিম পাড়া গ্রামের রোকন মিয়ার মেয়ে ভাটারা এ আর খান উচ্চ বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী রূপা আক্তারের সাথে মাদারগঞ্জ উপজেলার হাটমাগুরা গ্রামের আসাদুলের সাথে বিয়ের আয়োজন চলছিল।
Manual7 Ad Codeএ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইয়েদ মোরশেদ আলী’র নির্দেশে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক ইমান আলী, ভাটারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরিষাবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের সহায়তায় এ বাল্যবিয়ে বন্ধ করা সম্ভব হয়।
পরে ভাটারা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন বাদলের নিকট কনের বিয়ের বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা দিয়ে বর ও কনের পক্ষের পরিবারের লোকজন রক্ষা পায়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D