বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে

প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২০

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাতে তাকে রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও তার পুত্রবধূ নিপুন রায় চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কয়েকদিন ধরে গয়েশ্বরের সর্দি কাশির সমস্যা দেখা দিয়েছি। সোমবার সর্দি কাশি বেশী হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।